নীলফামারী প্রতিনিধি।। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেন, আমাদের প্রত্যেককে নিয়ে ভাবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি অঙ্গনে যে অভুতপুর্ব উন্নয়ন হয়েছে একমাত্র তাঁর কারণেই হয়েছে। শেখ হাসিনার জন্যই বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
রোববার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে চেক বিতরণ ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওইদিন নীলফামারীতে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৭৯ জনের মাঝে ১২লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় ৩০জন দরিদ্র শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, অনুষ্ঠানে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১৯জনকে ৫০ হাজার করে, চিকিৎসা সহায়তা হিসেবে ৪৪জনকে ৫হাজার এবং শিক্ষা সহায়তা হিসেবে ১৬জনকে ৫ হাজার করে ১২লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় ৩০জন দরিদ্র শিক্ষার্থীকে একটি বাইসাইকেল ও আত্মকর্মসংস্থানের জন্য তিনজন দরিদ্রকে একটি করে রিক্সা ভ্যান বিতরণ করা হয়।