সিসি নিউজ।। জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে নীলফামারী থানা পুলিশ চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ একটি ট্রাককে আটক করেছে। এ সময় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। চোরেরা জেলার ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি হইতে ট্রান্সফর্মারটি চুরি করে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে ধাওয়া দিয়ে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিল মোড়ে দ্রতগতির ওই ট্রাকটিকে আটক করে পুলিশ।
আটক চোর চক্রের সদস্যরা হলেন নীলফামারী সদরের রামনগর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৩) এবং দিনাজপুরের খানসামা উপজেলার দাসপাড়ার প্রভাস দাসের ছেলে চঞ্চল দাস (৩০)।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানানো হয় জেলার ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি হইতে ট্রান্সফর্মার চুরি করিয়া ট্রাকে করিয়া চোরেরা নীলফামারীর দিকে দ্রুত গতিতে পালাইয়া যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে নীলফামারী থানা পুলিশের একটি দল ওই সড়কে চেকপোস্ট বসায়। কিন্তু দ্রুত গতিতে পালিয়ে আসা ট্রাকটি চেকপোস্টের সিগন্যাল অমান্য করিয়া পালিয়ে যায়। পরে ট্রাকটির পিছনে ধাওয়া করিয়া প্রায় ১০ কিলোমিটার দূরে দারোয়ানী টেক্সটাইল মোড় রাত্রী সোয়া ৪টার দিকে আটক করিতে সক্ষম হয়। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের ৬/৭ জন সদস্য ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুই চোরকে আটক করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক ফরিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ট্রান্সফর্মার চুরির একাধিক মামলা রয়েছে।