• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাতি দিয়ে চাঁদাবাজি, পথচারীরা বিরক্ত

সিসি নিউজ।। নীলফামারীতে হাতি দিয়ে সড়কের মাঝখানে চলছে রীতিমতো চাঁদাবাজি, বিরক্ত পথচারীরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর- খানসামার পাকেরহাট সড়কের নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বরুয়াহাটে হাতি দিয়ে চাঁদা তুলতে দেখা যায়।

চাঁদাবাজির এ দৌরাত্ম্য থেকে বাদ পড়ছে না পথচারীসহ মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা চালক, মাইক্রোবাস। টাকা না দিলে হাতি বিকট শব্দে হুংকার দিয়ে ভয় দেখানো হয়। এতে শিশু ও মহিলা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এতে ভয়ে টাকা দিতে বাধ্য হয় তারা।

ঈদের দিনে অনেকে পরিজন নিয়ে ছুটছে গ্রামে। অনেকে আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টান্ন নিয়ে বিভিন্ন বাহনে দ্রুত সময়ে যাচ্ছে। ঠিক এ সময়ে হাতি সামনে আসছে।

টাকা না দিলে মাহুত হাতি সরিয়ে নিচ্ছেন না। ফলে পথচারীরা বিরক্ত বোধ করছেন।

অনেক সময় দেখা যায়, ওই হাতি দেখার জন্য ছোটছোট ছেলেমেয়েরা দলবেঁধে হাতির পিছু ছুটে। তখনও ঘটতে পারে দুর্ঘটনা। এক্ষেত্রে থেকে যায় মৃত্যুর ঝুঁকিও। তাই, এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মানুষ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানন, হাতি দিয়ে টাকা তোলার বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ