• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিলো দূর্বৃত্তরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে রাতের আঁধারে ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের ক্ষেতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাথায় হাত পড়ছে কৃষক রফিকুল ইসলামের। কেননা এই জমিটুকু চাষাবাদ করেই সংসার চলে তাঁর।

কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭) জানায়, সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে তিনি দেখতে পারেন মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতা বশত উপড়ে দিয়েছে। এই ৩৫ শতাংশ জমির প্রায় ৫০০- ৬০০ পটল গাছের সবগুলো উপড়ে দুর্বৃত্তরা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, অন্যের জমি চুক্তি নিয়ে চাষাবাদ করে পরিবার নিয়ে দিন পার করি। চুক্তি নেওয়া প্রায় ৩৫ শতাংশ জমিতে এ মৌসুমে অনেক আশা নিয়ে পটল লাগিয়েছিলাম। পুরো মাচায় গাছে ভালো ফুল ও ফল আসা শুরু হয়েছে। দুই একদিনে বাজারজাত করা যেত কিন্তু সেটা আর হলো না।

এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ