• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯

সিসি নিউজ ডেস্ক।। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের শীর্ষ নেতা শংকর রাওসহ ২৯ জন নিহত হয়েছেন। শংকর রাওয়ের মাথার বিনিময়ে ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন। এ সময় এ একে-৪৭, ইনসাস রাইফেলসহ বিপুল পরিমাণ মারণাস্ত্র উদ্ধার করা হয়। খবর এনডিটিভি।

আগামী ১৯ এপ্রিলে ভারতে লোকসভা ভোট অনুষ্ঠানের প্রস্তুতিতে বস্তার জেলাতেও ভোটে নিরাপত্তার জন্য ৬০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে ছত্তিশগড়ে হয়েছে এ সংঘর্ষ।

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অভিযান শুরু হয়। ২০০৮ সালে ছত্তিশগড়ে মাওবাদীদের দমনের জন্য গঠন করা হয়েছিল ডিআরজি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ