• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জনসচেতনতায় ‘হিটস্ট্রোক’ বিষয়ক সেমিনার

সিসি নিউজ।। নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের আয়োজনে জনসচেতনতা মুলক ‘হিট স্ট্রোক’ বিষয়ক সেমিনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবু রায়হান মোঃ সুজা উদ দৌলা।
এতে হিট স্ট্রোক রোধে করণীয়, চিকিৎসা ও প্রস্তুতি বিষয়ক তথ্য উপস্থাপন করেন মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ এসএম রেজাউল করিম।
বক্তব্য দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু বিন হাজ্জাজ ও সহকারী পরিচালক আরিফুজ্জামান, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক ডা. দিলিপ কুমার রায় ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
সেমিনারে নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবু রায়হান মোঃ সুজা উদ দৌলা জানান, তাপদাহে থেকে রক্ষা পেতে কাজ ছাড়া অযথা বাহিরে না যাওয়া, বেশি বেশি পানি পান করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ