• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিসি নিউজ।। গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী একই এলাকার রেজওয়ান আহমেদ (২৮)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক দিনাজপুর শহরমুখী সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ