• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। প্রবীণের যুক্তি-নবীনের মুক্তি, এ দু’য়ে মিলে সমাজের মুক্তি’ এই প্রতিপাদ্য শ্লোগানে নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা মুলক করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্তরে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের মাঝে একটি করে টি-সার্ট ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরেনসিক মেডিসিন নীলফামারী মেডিকেল কলেজের প্রভাষক ডা. অমল রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এমওডিসি ডা. এমরান কবির, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. চন্দ্র রায় ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের সোয়েল প্রমুখ। প্লে-ডক্টর কনসালটিং ফার্ম ও লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে সভায় নারী পুরুষ মিলে ২০০ জন প্রবীণ ব্যক্তির উপস্থিতিতে সচেতনতামুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

সভায় সিভিল সার্জন প্রবীণদের স্বজনদের উদ্দ্যেশে বলেন, সমাজ ও পরিবারে প্রবীণ ব্যক্তির যাতে অবহেলা, অবজ্ঞা, বৈষম্য ও নিপীড়নের শিকার না হন তার প্রতি খেয়াল রাখা। বার্ধক্য মানুষের জীবনে একটি স্বাভাবিক পরিণতি। তাদের সার্বিক সহযোগিতা ও চিকিৎসার সুব্যবস্থা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ