• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিসহ একজন গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণু মূর্তিসহ শফিকুল ইসলাম (১২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আজ রোববার সৈয়দপুর থানা পুলিশ আটক ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। আটক শফিকুল ইসলাম সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার বেলা তিনটার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম তা স্বীকার করেন। এরপর র‍্যাব-১৩ আটক শফিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য নীলফামারী ক্যাম্পে নিয়ে যায়।

পুলিশ জানায়, হেলানিসহ মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। এর ওজন ৩ দশমিক ৪ কেজি। বাজারে এর আনুমানিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা। এ ঘটনায় আজ রোববার সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি সিসি নিউজকে জানান, আটক ওই ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ