• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে চালকের গলা কেটে হত্যাচেষ্টা, যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম জার্মান (১৮) নামে এক ইজিবাইক চালকের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় যাত্রীবেশে থাকা দূর্বৃত্তরা তাঁর ইজিবাইক ছিনতাই করে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজের কাছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যত্রঘু এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেন।

ইজিবাইক চালক আশরাফুল আলম জার্মান সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

পুলিশ জানায়, সৈয়দপুর শহর থেকে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী আশরাফুলের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে বাড়ি যাওয়ার জন্য চান্দিয়ার ব্রিজের দিকে যান। ব্রিজের সন্নিকটে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির যত্রঘু এলাকার গিয়ে তারা আশরাফুলের গলা কেটে হত্যার চেষ্টা করে এবং ইজিবাইক ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক আশরাফুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে বারোটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি শাহা আলম বলেন, ‘চিরিরবন্দর থানা পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিরিরবিন্দর থানা-পুলিশ আলামত সংগ্রহ করেছে। সৈয়দপুর ও চিরিরবন্দর থানা-পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ