• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে হাসপাতালে কর্মীর ওপর হামলা, যুবক আটক 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে নিষেধ করায় হাসপাতাল কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। মো: জুয়েল নামে এক যুবকের বিরুদ্ধে এমন অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকের। আটক যুবক জুয়েল শহরের হাতিখানা এলাকার মো: বেলালের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জুয়েল এদিন উল্লেখিত সময়ে হাসপাতালের মহিলা কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য দাঁড়ায়। সেখানে কর্তব্যরত হাসপাতাল কর্মী মমিনুল ইসলাম তাকে পুরুষ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বললে সে উত্তেজিত হয়ে পড়ে। বাক বিতন্ডার একপর্যায়ে হাসপাতাল কর্মী মমিনুলকে কিলঘুষি মারতে থাকে। এতে মমিনুল ইসলামের নাক ফেটে যায় ও চোখে গুরুতর জখম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
মমিনুল ইসলাম জানান, একটি পুরুষ রোগী মহিলা কাউন্টার থেকে টিকিট নিতে আসলে আমি তাকে পুরুষ কাউন্টারে যেতে বললে সে আমার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে  পড়ে এবং আমাকে কিলঘুষি মারতে থাকে। এতে আমি গুরুতর আহত হই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা: নাজমুল হুদা বলেন, হাসপাতালের আউটসোর্সিং কর্মী মমিনুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। তার নাকে ও চোখে ক্ষত চিহ্ন রয়েছে। আমি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে এবং মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ