• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসপি’র নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, ২ যুবক আটক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থেকে দুই যুবককে আটক করেছে দিনাজপুরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

দিনাজপুর জেলার পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আটকে যুবকদ্বয় হলো সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২২) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন (২০)।  দিনাজপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ এই অভিযানে নেতৃত্ব দেন।
জানা যায়, দিনাজপুর জেলার এসপি শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনী সহায়তা তথা জিডি, মামলার তদবীর, পুলিশ ক্লিলিয়ান্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেয়ার নামে প্রতারণা করা হচ্ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে এসপির নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি দেখে অভিযোগের সত্যতা পায় এবং দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়।এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে  নীলফামারীর সৈয়দপুর থেকে ওই দুই যুবককে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ