• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত হলেন রংপুরের এক বিচারক

সিসি নিউজ ডেস্ক।। স্ত্রীর করা যৌতুকের মামলায় বরখাস্ত হলেন রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকার। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্ত্রীর করা যৌতুকের মামলায় বরখাস্ত হলেন রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকার। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা ও আনুষঙ্গিক ভাতাদি বিধি মোতাবেক পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২২ সালের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার দেবাংশু সরকারসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তফা কামাল। এরপর দেবাংশু সরকার ও তাঁর বাবা গত বছরের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন নেন।

উৎস: আজকের পত্রিকা

আর্কাইভ