• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির দেবীগঞ্জ বাজারের উত্তরে কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রিফাত (৬)।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু রিফাত-সহ আরও এক শিশু খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় এলাকাবাসী এক শিশুকে পানি থেকে তুলতে সক্ষম হলেও শিশু রিফাত পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান শিশু রিফাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরে শিশু রিফাতকে দাফন-কাফনের জন্য পরিবারের কাছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ