• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারী জেলা পরিষদের ৩ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারী পরিবেশ রক্ষায় জেলা পরিষদের উদ্যোগে তিন হাজার বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। রোববার জেলা বেলা ১২টার দিকে জেলা সদরের দারোয়ানী নামক স্থানে গাছের চারা রোপন করে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির অংশে জেলা পরিষদ তিন হাজার ফলদ, ঔষধি ও কাঠ জাতীয় গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে। এসব চারা জেলা পরিষদের মালিকানাধীন জেলা শহরের বাইপাস সড়ক ও দারোয়ানী-খানসামা সড়কের দুইধারে রোপন করা হবে। রোববার দুপুরে আনুষ্ঠানিক ওই কর্মসূচর উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ