সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার পরিষদ হলরুমে বিশেষ চাহিদা সম্পন্ন একশত শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিময় রায় খোকন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, মোঃ আতাউল গনি ওসমানী প্রমূখ।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক বলেন, উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। তারা এই এ্যাসিসটিভ ডিভাইস নিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারবেন।