সিসি নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ছয় আসামিসহ ৮ কিশোর জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। জেলগেটেই পরিবারের সদস্যরা তাদের গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক।
তিনি বলেন, মুক্তির আদেশ রাত সাড়ে ৯টার দিকে কারাগারে আসলে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে রাত আটটার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা।
এর আগে রাত আটটার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা। উৎস: কালবেলা