সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজন করে কর্মসূচির। কর্মসূচিতে সনাক সদস্য ছাড়াও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের আশা-আকাক্সক্ষার কার্যকর প্রতিফলনের দাবি জানানো হয়। এসময় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. আকতারুল আলম। দিবসটির তাৎপর্য ও সদ্য বাংলাদেশের তরুণ-যুবদের ভূমিকা ও অর্জন বিষয়ে আলোচনা করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন একটিভ সিটিজেন্স গ্রুপ সমন্বয়ক মো. মুসা আলী খন্দকার, ইয়েস দলনেতা মো. ইসতিয়াক আহমেদ প্রমুখ। শেষে তরুণদের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহি মূলক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানসহ ১১ দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।