• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষরোপণ করলেন আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী এ কর্মসূচী পালিত হয়। পরিছন্নতা অভিযানে অংশ নেয় ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান ফাইজুল, কায়েস ইসলাম, মোহাম্মদ শুভ এবং বাউস্ট এ্যালামনাইয়ের জাভেদ আত্তারীসহ আরও অনেকে। কোটা সংস্কার আন্দোলনের পর সৈয়দপুর ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিলবোর্ড অপসারণসহ সেচ্ছাসেবী কাজে তাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মাফিন মুনতাসির রহমান, সিএসই’র বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস.এম. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ইঞ্জি. মোঃ মামুন হোসেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ