• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জামায়াতের ইসলামীর এখন রাজনৈতিক কোন কর্মসূচী নেই- মাওলানা আব্দুল হালিম

সিসি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের ইসলামীর এখন রাজনৈতিক কোন কর্মসূচী নেই। এখন আমাদের কর্মসূচি হলো বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকায় পুলিশের গুলিতে নিহত সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কালে তিনি ওইসব কথা বলেন।  শনিবার সন্ধায় স্থানীয় এক হোটেল এন্ড রিসোর্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেনের হাতে ১ লাখ টাকা তুলে দেন মাওলানা আব্দুল হালিম।
তিনি  আরও বলেন, ছাত্র-জনতার এ আন্দোলনের সফলতা ব্যর্থ করতে আওয়ামীলীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার জমিনে আর কোন স্বৈরাচারী সরকার যেন রাজনীতি করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আন্দোলনের যথার্থ সুফল পেতে হলে শুধু তথাকথিত সরকার পরিবর্তন নয় সামগ্রিক রাষ্ট্রযন্ত্রের নীতিরও পরিবর্তন তথা সংষ্কার করতে হবে।
মাওলানা আব্দুল হালিম বলেন, দেশপ্রেমিক নীতিবান রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাহলে তারা দেশকে একটি সুন্দর সংবিধান উপহার দেওয়ার মাধ্যমে সকল শ্রেণীর মানুষের জন্য আদর্শিক রাষ্ট কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সুখি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক ভুমিকা রাখতে পারবে।
তিনি বলেন, আগামীতে যেন একটি সুন্দর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। তাহলেই আমরা এই বিপ্লবের সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে পারবো এবং দেশের সার্বভৌমত্বকে সুদৃঢ় করতে পারবো। এজন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই তাদের সহযোগিতা করছে জামায়াত। এই মুহূর্তে আইন শৃঙ্খলা স্থিতিশীল করাই মূল দায়িত্ব। যাতে এই সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর নীলফামারী জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজাহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিদ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ