• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে নীলফামারীতে।
রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও মোক্তার হোসেন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক রেদওয়ান বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।
পরে বনার্ঢ্য এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ