সিসি নিউজ।। নীলফামারীতে কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকালা ৩টা পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেণ্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু।
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সভাপতি মাসুদ রানা, সৈকত ফার্মেসীর স্বত্বাধিকারী সুমন হোসেন, কেমিস্ট রেজাউল করিম প্রামাণিক, শফিকুল ইসলাম, রেজাউল করিম স্বপন, নুরুজ্জামান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মীজানুর রহমান, শাকিল আহমেদ, লতিফুল হক করিম, আজমেরী আহমেদ সম্রাট প্রমুখ।
বক্তারা, নিজেদের নানা সমস্যা ও তা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সরকারি সকল নিয়ম মেনে ওষুধ ক্রয় বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। শেষে কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।