• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে রাতের আঁধারে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল ফাহিম (১৫)। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে। সে দশম শ্রেনির শিক্ষার্থী ছিল।
ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ফাহিম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়ী ফেরেনি । বিকেলে তাকে ঘটনাস্থল রেল লাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। কয়েকমাস আগে বাড়ি থেকে নিখোঁজ হলে প্রায় ২৫দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়না তদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ