• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে শিক্ষক অবরুদ্ধ ও লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অবরুদ্ধ করে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম। বক্তৃতা দেন কালিকাপুর স্কুল এ- কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া, শিশু নিকেতন স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক রুমানা ফেরদৌস প্রমুখ।
বক্তরা দাবি করে বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক অবরুদ্ধ করে লাঞ্চিত এবং পদত্যাগে বাধ্য করার একাধিক ঘটনা ঘটিয়েছে। কোন শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া বিদ্যমান। সে প্রক্রিয়ায় অপরাধীর শাস্তিও নিশ্চিৎ করা সম্ভব। সেটি না করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে চক্রটি’। এমন নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শেষে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক শিক্ষকদের স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ