• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জামায়াত কর্মী গ্রেফতার

Arrestনীলফামারী প্রতিনিধি: ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নীলফামারীতে রবিউল ইসলাম(৩০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাচারী বাজার সরকার পাড়া নামক স্থানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল সেখানকার মৃত. জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১৩ডিসেম্বর অবরোধ চলাকালে কাচারী বাজারে জামায়াত শিবির কর্মীরা সাংবাদিক তৈয়ব আলীকে বেধরক মারধোর করে তার ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় সাংবাদিক তৈয়ব আলী বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৭জনের নামে মামলা করায় এতদিন পলাতক ছিল আসামীরা।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ