• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

সৈয়দপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর -ই-আলম সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালরে প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাঁচটি ইউনিয়ন পরিষদ সচিব, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 এর আগে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ সচিব,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। র‌্যালিটি উপজেলা পরিষদ সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ