• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শিগগিরই মাঠে নামছে বাজার মনিটরিং টাস্কফোর্স: উপদেষ্টা আসিফ

সিসি নিউজ ডেস্ক।। নিত্যপণ্যের বাজার কোনোভাবেই বাগে আসছে না। ডিম, মুরগি, সবজি, ভোজ্যতেল—   সবকিছুই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজ রোববার কাঁচামরিচ কেজিতে ৪০০ টাকা ছুঁয়েছে। সরকার কিছু পণ্যের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না।

এমন পরিস্থিতিতে বারবারই উঠে আসছে সিন্ডিকেটের প্রসঙ্গ। বলা হচ্ছে, ভোজ্য তেল ও ডিমের মতো কিছু খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট হাতেগোনা কয়েকটি কোম্পানি। এই প্রভাবশালী সিন্ডিকেটের কারণেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। আমদানিতে শুল্ক হ্রাস ও প্রত্যাহার করেও লাভ হচ্ছে না। আলু আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পেঁয়াজে প্রত্যাহার করা হয়েছে।  ভোজ্যতেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহারের কথাও চলছে।

অবশেষে সরকার বাজার সংক্রান্ত মনিটরিং টাস্কফোর্স গঠনের পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ