• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় এই প্রথম প্রকাশ্যে এল জামায়াত ইসলামী

সিসি নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এই ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়েতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হজরত আ. হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য দেন।

সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫ শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী বলেন, ‘এত দিন আমরা প্রকাশ্যে সভা–সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা–সমাবেশ চালিয়ে যাব।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ