• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, নীলফামারীতে ক্যাবের মানববন্ধন

সিসি নিউজ।। আলু, পেঁয়াজ, খোলা ভোজ্য তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির মীর সেলিম ফারুক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, ক্যাবের সৈয়দপুর উপজেলা সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও ডিমলা উপজেলা সভাপতি মহিবুল ইসলাম মিলন। এতে সভাপতিত্ব করেন ক্যাবের জেলা সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, নিত্য পণ্যের উর্দ্ধগতির কারণে মানুষ বিপাকে পড়ছে। বাজার দর নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ