• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

চাইল্ড কেয়ার একাডেমীর তারেকুজ্জামান স্মরণে শোকসভা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর সাবেক পাবলিক রিলেশন অফিসার তারেকুজ্জামান চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়েছে। তারেকুজ্জামান চৌধুরী গত বছর ২১ ডিসেম্বর  সড়ক দুঘটনায় বিরামপুরে মারা যান।

রবিবার দুপুরে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসফিকুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবি এ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, সমাজসেবক দেওয়ান হাসানুজ্জামান হাসান, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরমান হোসেন, মহিলা কলেজের প্রভাষক মোঃ মসফিকুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর উপজেলা দূর্নীতি পরিষদ কমিটির সদস্য ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মোঃ মাহমুদুল হক মানিক, সরকারী শিক্ষক ও তারেকুজ্জামান চৌধুরীর সহধমীনি জান্নাতুল ফেরদৌস লিজা, সরকারী শিক্ষক আশেকুর রহমান, শিক্ষার্থী নুসরাত জাহান জেমি ও ফাহমিদা ইয়াসমিন অণু প্রমুখ।

দোয়া মাহফিল শেষে বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ