• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |

বিজয় দিবস উপলক্ষে সৈয়দপুরে জামায়াতের আলোচনা সভা 

সিসি নিউজ।। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পৃথকভাবে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
সৈয়দপুর উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। অন্যদের মধ্যে বক্তব্য বলেন, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়ন আমীর খয়রাত হোসেন বসুনিয়া, অফিস সম্পাদক রেজওয়ানুল হাসান প্রমুখ।
শহর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, শহর আমীর মো. শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, জামায়াত নেতা খায়রুল বাশার, আবু বকর, আব্দুস সালাম, সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ