• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সৈয়দপুরের উর্দুভাষীরা

সিসি নিউজ।। চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন আটকেপড়া পাকিস্তানি ২৩টি ক্যাম্পের কয়েকশত উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার সকালে স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ অনশন কর্মসূচি পালন করেন তারা।

চার দফা দাবিগুলো হলো, সরকারিভাবে পুনর্বাসন, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ, রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ এবং বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিম্চিতকরণ এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবরের সভাপতিত্বে এতে বক্তব্য সহ-সভাপতি মো: মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো.মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো: জাফর, নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম প্রমূখ।

অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ  সহ সভাপতি এডভোকেট ওবাইদুর রহমান,  সাধারণ সম্পাদক শাহীন আকতার,  সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু ও সৈয়দপুর পৌর সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।

আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে। কিন্তু পুনর্বাসন না করেই হঠাৎ সরকার এসব সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছ। তাই চার দফা দাবিতে সারা দেশের মতো সৈয়দপুরেও ক্যম্পবাসী কর্মসূচি পালন করেছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ