• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

নীলফামারীর চওড়া বিলের পলি অপসারণ কাজ শুরু

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার ৪০ লাখ টাকা ব্যয়ে চওড়া বিলের পলি অপসারণ কাজ শুরু হয়েছে। কাজটি সমাপ্ত হলে এলাকার এক হাজার ৩৬০ জন কৃষক সেচ সুবিধা পাবেন। বুধবার দুপুরে কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সন্নাসীতলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। চওড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. আল মামুনুন রশিদ নয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়, এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোহিদুর রহমান চৌধুরী, চওড়া বিল সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘বিলের পলি অপসারণ সম্পন্ন হলে পাঁচটি ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হবে। খনন কাজে বেশি দিন লাগবে না, কিন্তু এটার কার্যক্রম রবে অনেকদিন। আপনারা যতটুকু আন্তরিক হবেন কাজটাও ততভাগ সফল হবে। সরকার কাজটি করে দিবে এটা রক্ষণাবেক্ষণ পরিচর্যার দায়িত্ব আপনাদের। আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখিয়েছেন আমরা চাই সেটির সফল বাস্তবায়ন। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হবে’।

নীলফামারী এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোহিদুর রহমান চৌধুরী জানান, ১৫ কিলোমিটার দৈর্ঘের চওড়া বিলের আট কিলোমিটারের খনন কাজ সম্পন্ন হবে ৪০ লাখ টাকা ব্যয়ে। কাজটি শেষ হলে বিলের দুই পার্শ্বে এক হাজার ৩৬০ জন কৃষক সেচ সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ