• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“ঘরে ঘরে চাকরি দেবার নামে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো”

জয়পুরহাট প্রতিনিধি।। অতীতের সবকটি সরকার ঘরে ঘরে চাকরি দেবার কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু সে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব ও  হাহাকার দিয়ে গেছে। সকল রাজনৈতিক দল এক্ষেত্রে ব্যর্থ হলে দায়িত্ব নিতে বিন্দুমাত্র সময় নেবে না জাকের পার্টি।
জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত  জাকের পার্টির দাওয়াতি মিশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার আমিরহাট বটতলী মাঠে  জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে  অন্যানের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্র ফন্টের সহ-সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় ছাত্র ফন্টের আয়োজনে অনুষ্ঠিত দাওয়াতি মিশনে বক্তারা আরো বলেন, “বিশ্বব্যাপী ইসলামী শাসন ব্যবস্থা শুরু হয় ওলি এ কামেল ও পীর মাশায়েকগনের আধ্যাত্মিক চেতনা আর দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে। বাংলাাদেশে এ ধারা অব্যাহত রেখেছে উপমহাদেশের সুফিবাদের কর্ণধার পীর এ কামেল হযরত শাহ সুফি ফরিদপুরী (রঃ) এর জাকের পার্টি। তাই দেশে শান্তি প্রতিষ্ঠার মহান  লক্ষ নিয়ে কাজ করছে জাকেরপার্টি। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ