• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারুণ্যের উৎসব উপলক্ষে নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্ন‌তা কর্মসূচি

সিসি নিউজ।। নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে শহর পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টারদিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় জিরো ওয়েস্ট ব্রিগেডের সদস্যরা পরিস্কার কর্মসূচি পরিচালনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘আমরা যদি সচেতন হই এবং যত্রতত্র ময়লা ফেলার বদলে সঠিক স্থানে ফেলি, তাহলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর নীলফামারী গড়ে তোলা সম্ভব। পৌরসভার তাদের কাজ তো করবেই নাগরিক হিসেবে আমাদের নিজেদের দায়িত্বও পালন করতে হবে। একসঙ্গে কাজ করলে সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ