• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ফল ব্যবসায়ীদের মানববন্ধন 

সিসি নিউজ।। আমদানি করা ফলমূলকে বিলাসি পন্য হিসেবে গণ্য করে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  শহরের পাঁচমাথা মোড়ে  বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইম্পোর্টার্স এসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে দুই শতাধিক পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী অংশ নেন।
প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি  মো. শাহ আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিসমিল্লাহ ফল ভান্ডারের মালিক আলহাজ্ব বাদশা মিয়া, ব্যবসায়ী জানে আলম, জিকরুল হোসেন  জয় প্রমুখ।
বক্তারা বলেন, তাজা ফলমূলকে বিলাসি পণ্য হিসেবে মূল্যায়ন করে ২০২৪-২০২৫ অর্থ বছরে বর্ধিত সম্পূরক শুল্ক ১৩৬ শতাংশ বৃদ্ধি করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাজা ফলমূলকে পৃথিবীর কোন দেশে বিলাসি পণ্য হিসেবে মূল্যায়ন করা হয়না। অথচ আমাদের দেশে হয়েছে উল্টো।
তারা বলেন, এ ব্যবসার সাথে সাথে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফল আমদানির মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় ব্যবসা আমাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। ফলে এর সাথে জড়িত লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে।  ফলের ওপর শুল্ক প্রত্যাহার না হলে ফলের মূল্য মারাত্মক হারে বৃদ্ধি পাবে। ফলে অনেকের মুখে কোন ফলই যাবেনা। আসন্ন রমজান মাসে এ অবস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশংকা তাদের। বক্তারা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আমদানি করা ফলমূলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ৪ ফেব্রুয়ারি থেকে দেশের সকল স্থল ও নদী বন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য ফলমূল খালাস বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ