• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

নীলফামারীতে মাসব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলা শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে মাসব্যাপী শুরু হয়েছে পুনাক শিল্প ও বানিজ্য মেলা। রবিবার বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা শহরের বড় মাঠে ওই মেলার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সমিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, মেলার ইভেণ্ট ম্যানেজমেণ্ট মা ডেকোরেটর স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস প্রমুখ।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, মেলায় ৫০টি স্টলে বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন রাইডস রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ