• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত কুমার গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অমিত কুমার উপজেলার বহলা গ্রামের অমির’র ছেলে। তিনি আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ