সিসি নিউজ।। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্নার হত্যা মামলায় নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে ৪ দিনের রিমান্ড দিয়েছে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত।
মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সংশ্লিষ্ট থাকায় ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে ১৫ দিনের রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা। আসামী পক্ষের আইনজীবি জামিন চাইলে শুনানি শেষে জামিন না মঞ্জুন করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচালক সোয়েবুর রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। ৫ মার্চ বুধবার দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।