• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |

বিরামপুরে মাদ্রাসার ৫০ ছাত্রকে ঈদের নতুন পোষাক বিতরণ

oplus_0

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বিরামপুর উপজেলার রতনপুর দারুস সুন্নাহ খানকায়ে মোহেব্বিয়া দ্বিনীয়া কমপ্লেক্স ও এতিমখানা লিল্লাহ বোডিং মাদ্রাসার ৫০ জন ছাত্রকে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়েছে।

মাদ্রাসা চত্বরে শুক্রবার (১৪ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতার সহায়তায় এতিমখানা মাদ্রাসার ৫০জন ছাত্রকে নতুন পাজামা-পাঞ্জাবী উপহার দেওয়া হয়। উপহার বিতরণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সভাপতি আব্দুল গফুর প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ