• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

নীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষনের শিকার: ধর্ষক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর পল্লীতে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনায় জড়িত আবু বক্করকে (৬৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে উক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। ধর্ষনের এ ঘটনাটি ঘটেছে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়ায়।

নীলফামারী সদর থানায় শিশুটির মামা সফিয়ার রহমানের দায়েরকৃত মামলায় জানা যায়, ব্র্যাক স্কুলের শিক্ষার্থী শিশুটি গত ১১ মার্চ দুপুরে স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে আবু বক্কর শিশুটিকে পেঁপে দেয়ার কথা বলে নিয়ে যায় নির্জন একটি বাড়িতে। ওই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে জোড়পুর্বক ধর্ষণ করে বক্কর। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় শিশুটিকে ধর্ষক। ঘটনার দুইদিনে মাথায় ১৪ মার্চ রাতে শিশু অসুস্থ্যতা বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়। এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। বর্তমানে শিশুটি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার বাদী সফিয়ার রহমান জানান, তালাকপ্রাপ্ত আমার বোন সৌদি প্রবাসী। এ কারণে ৭ বছরের ভাগিনী আমাদের সাথে আমার বাড়িতে থাকে। এ ঘটনার সাথে জড়িত প্রতিবেশি লম্পট আবু বক্করের দৃষ্টান্ত বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ আব্দুর রহিম জানান, হাসপাতালে ভর্তি রেখে শিশুটির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসাসেবা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ