সিসি নিউজ: ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা।
রোববার জেলা প্রশাসকের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন: চেয়ারম্যান পদে অরুনাংশু দত্ত টিটো, ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার।
১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীরা হলেন: চেয়ারম্যান পদে তৈমুর রহমান, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরাতুন নেসা।
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী: বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী।
ওয়ার্কাস পার্টি সমর্থিত প্রার্থী: মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা।