• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরে সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়ফপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  এর পূর্ব সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, আলহাজ্ব আফতাব আলম জোবায়ের, এ্যাডভোকেট খালিদ ইকবাল, বিএনপির নেতা কাজী একরামুল হক, বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মো. জয়নাল আবেদীন প্রমুখ।
শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ক্কারী মাওলানা মো. মাকছুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ