• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ।। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাগে ১১টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। অপরদিকে বিকালে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একই ধরণের কর্মসূচি পালিত হয়। সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সহস্রাধিক মানুষের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন প্রমুখ। বিকেল ৫টার দিকে জেলা জামায়াতে ইসলামীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। বক্তারা বলেন, নারী, শিশু, ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা ? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুদ্ধ এবং ব্যথিত। এসময় সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ