• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে জেলা পরিষদের সেলাই মেশিন নলকূপ ও নগদ অর্থ বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, নলকূপ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম প্রমুখ। শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার নবনির্মিত দৃষ্টিনন্দন জেলা পরিষদ মিলনায়নের উদ্বোধন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দকৃত অর্থ থেকে ছয়টি নলকূপ, তিনটি সেলাই মেশিন ও পাঁচ জনের মাঝে ৬০ হাজার টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ