• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন, আটক ২৬

সিসি নিউজ ডেস্ক।। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবার নারী-শিশুসহ ২৬ জনকে পুশ ইন করেছে। গতকাল সোমবার (২ জুন) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

আজ মঙ্গলবার ভোরে হাঁড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ৯ জনকে আটক করে স্থানীয় গ্রাম পুলিশ। পরে তাদের বিজিবির ঘাগড়া বিওপি ক্যাম্পে হস্তান্তর করা হয়। অপর দিকে চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া আরও ১৭ জনকে আটক করেন বিজিবির শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। পরবর্তীকালে বিজিবি উভয় স্থান থেকে আটক মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ শিশু রয়েছে। আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিমানে এনে বিএসএফ তাঁদের সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, আটক ব্যক্তিদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ