• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে যৌথ বাহিনীর টহলে মাদকসহ মাইক্রোবাস আটক

সিসি নিউজ।। নীলফামারী জেলা শহরে মাদকসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১১-৮২২৩) আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে চেকপোস্ট পরিচালনা করার সময় কারটিকে আটক করে। তবে ওই সময় গাড়ীর চালক দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি অভিযানে থাকা দলটি।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ জানান, শহরের চৌরঙ্গী মোড়ে রাতে যৌথবাহিনী গাড়ী তল্লাশি করছিল। এ সময় কারটি থামানোর সিগনাল দিলে এর চালক ইঞ্জিন চালু অবস্থায় রেখে দৌড়ে পালিয়ে যায়। যৌথ বাহিনীর সদস্যরা গাড়িটি তল্লাশি করে মাদকসহ কারটি জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ বোতল ’ইম্পেরিয়াল ব্লু’, ৫ বোতল ’ম্যাজিক মোমেন্ট’, ৫ বোতল ’রয়েল স্টেজ’ ৫ বোতল ফেনসিডিল, ২০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি এইচআরভি গাড়ি।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা মাদকসহ প্রাইভেটকারটি সদর থানা হেফাজতে দিয়েছেন। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ