• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতি, সেনাবাহিনীর হাতে আটক ৩ সমন্বয়ক

সিসি নিউজ ডেস্ক।। সাতক্ষীরা দেবহাটার পুষ্পকাটি সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক সমন্বয়কেরা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তাঁর ভাই আব্দুর রব জানান, আজ দুপুরে পাঁচজন তাঁর বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেন। তাঁদের মধ্যে তিনজন গোলাম রব্বানীর বসতঘরে এবং দুজন আব্দুর রবের বসতঘরে ঢোকে।

এ সময় আব্দুর রবের ঘরের দুজন অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। অপর দিকে গোলাম রব্বানী ঘরের তিনজনকে আটকে রেখে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাঁদের গ্রেপ্তার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮.২০ মিনিট) ভুক্তভোগী ইউপি সদস্যর স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বার বিভিন্ন অপকর্ম করেছেন। তাই জেলা সমন্বয়কেরা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে ফাঁসিয়ে দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ