• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বেনাপোলে তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান লিটন গ্রেপ্তার

সিসি নিউজ।। ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান লিটনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তাঁর বিরুদ্ধে মামলা থাকার তথ্য ধরা পড়লে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ রংপুর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আনিছুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান দীর্ঘদিন ধরে পিএলআইডি সমস্যায় ভুগছেন। তাঁর বড় ভাই আনারুল হক হার্টের জটিলতায় আক্রান্ত। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে তাঁরা ভিসা গ্রহণ করেন। এরপর আনিছুর রহমান, তাঁর বড় ভাই আনারুল হক, ভাবি আনোয়ারা বেগম ও ভাতিজি আরশি আক্তারসহ পরিবারের সদস্যরা নিজ বাড়ি থেকে গাড়িতে বেনাপোলে পৌঁছান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের পাসপোর্ট স্ক্যান করার পর ইমিগ্রেশন ডেটাবেইসে তাঁর বিরুদ্ধে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্দেশনা অনুযায়ী সোমবার তাঁকে রংপুর মহানগর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে আনিছুর রহমান বলেন, ‘আমি তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সর্বশেষ দোয়াত-কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছি। আমি ও আমার বড় ভাই চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলাম। আমার বিরুদ্ধে মামলা রয়েছে, বিষয়টি আমার জানা ছিল না।’

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সিসি নিউজকে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছোড়ার ঘটনায় বাবুখা এলাকার বাসিন্দা আবু সাঈদ মিয়া বাদী হয়ে ৭ নভেম্বর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় আনিছুর রহমানকে ২৯ নম্বর আসামি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ