• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীতে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার টুপামারি ইউনিয়নের ঢুলিয়াপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) অরবিন্দু চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

টুপামারি ইউপি চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কি কারনে এমনটি করেছে তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ